শেরপুর কন্ঠ ডেস্ক : বাংলাদেশ শিক্ষক সমিতির শেরপুর জেলা শাখার নব-গঠিত কমিটির প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট ) সকালে গোবিন্দ কুমার (জি.কে) পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের এটিই প্রথম সভা। কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ মুহসীন আলী আকন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর জেলা শিকক্ষ সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আজহার আলী ।
সভায় আমন্ত্রিত অথিতি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ-সভাপতি মনজুরুল ইসলাম, গ্রন্থ ও সংস্কৃত সম্পাদক নাজমুল আলম তালুকদার, নালিতাবাড়ী উপজেলা শাখার আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ খলিলুর রহমান, নকলা উপজেলা শাখার আহবায়ক ফকরুল আলম, সদস্য সচিব ছায়েদুল ইসলাম, শ্রীবরদী উপজেলা শাখার আহবায়ক খন্দকার মাজহারুল ইসলাম, সদস্য সচিব রেজাউল করিম, ঝিনাইগাতী উপজেলা শাখার আহবায়ক ফজলুল করিম, সদস্য সচিব অভিনুর শেরপুর সদর উপজেলা শাখার আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব তাজমিন আক্তার সহ সকল সদস্যবৃন্দ।
১ম সভা ও পরিচিতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি জনাব মোঃ মুহসীন আলী আকন্দ ও সাধারন সম্পাদক জনাব মো: আজহার আলী।
বক্তারা বলেন, আমরা শিক্ষকরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, কোন শিক্ষকের সমস্যা হলে আমরা পাশে গিয়ে দাঁড়াবো। শিক্ষকরা যাতে নিজেরাই সমস্যা সৃস্টি না করে সেই বিষয়ে সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানান।
