শেরপুরে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইনে তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হয়।

৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জে ৩৬ জনকে অনুদানের চেক বিতরণ করা হয়। 

বন বিভাগ সূত্র জানায়, জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ ৩৬ জনের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ৩৬ জনকে মোট ৬ লাখ৭৩ হাজার টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মোঃ দেওয়ান আলী, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা  মোঃ আব্দুল করিম, সমশ্চূড়া বিট কর্মকর্তা মোঃ কাউছার হোসেন, বন্যপ্রাণী অধিকার কর্মী কাঞ্চন মিস্টার মারাক, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি এর সভাপতি মোঃ মজিবর রহমান চৌধুরীসহ স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন