শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী মৃত্য জনিত কারণে এই আসনের নির্বাচন বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ১৪৫ শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ নুরুজ্জামান মৃত্যুবরণ করায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৭(১) অনুসারে ১৪৫ শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনি কার্যক্রম বাতিল (Terminate) করা হলো।
নির্বাচন বাতিল করার কারণে এই আসনের শ্রীবরদী এবং ঝিনাইগাতী উপজেলার সকল নির্বাচনী কর্মকাণ্ড প্রচার-প্রচারণার উত্তাপ থেমে গেছে। নেই মাইকের প্রচার-প্রচারণার হক-ডাক, প্রার্থীদের পথসভা, গণসংযোগ, নির্বাচনের ক্যাম্পগুলোতে নেই প্রার্থীর সমর্থকদের আড্ডা, চায়ের দোকানগুলোতে নেই চায়ের কাপে নির্বাচনী আলাপচারিতার ঝড়।
গত ২৮ জানুয়ারি জেনে ক্ষতি উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ইস্তেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের এক সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা রেজাউল করিম নিহত হয়। ওই ঘটনার পর থেকেই শ্রীবরদী এবং ঝিনাইগাতী এলাকায় জামায়াতের প্রচার-প্রচারণা অনেকটাই থেমেছিল এবং ওই দুই উপজেলার সর্বত্র চলছিল জামায়তের নেতা কর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে বইছিল শোক। মঙ্গলবার এই আসনের জামায়াতের প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই শোকের বোঝা আরো বেড়ে গেছে।
