সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর প্রেসক্লাবে আজ ৬ আগস্ট, বুধবার বিকেল ৫ টায় “জুলাই অভ্যুত্থান” বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সংস্থার আহ্বায়ক সাইফুল ইসলাম মানিক, সদস্য সচিব মনিরু জামান রিপন এবং ১ নম্বর সদস্য সুলতানা আহমেদ ময়না।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।

আরও উপস্থিত ছিলেন জুবায়দুল ইসলাম (জেলা প্রতিনিধি, নিউজ ২৪ টিভি), নাঈম ইসলাম (জেলা প্রতিনিধি, বাংলা টিভি), সাংবাদিক কাজী মাসুম, লিটন চন্দ্র সাহা, ফুয়াদ উল্লাহ এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা : আসলাম খান।

এই আয়োজনের মাধ্যমে শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে এক চমৎকার বার্তা পৌঁছে দেওয়া হয়।

আরো খবর

আপনার মতামত দিন