শেরপুরে শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন্য ইউপি সদস্য মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ শহিদুল আলম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ জাকির কাজী প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তবে প্রতিষ্ঠানের কমিটি গঠনের প্রস্তুতি ঘীরে বিবদমান দুইটি পক্ষের একটি পক্ষ এই মিথ্যা অভিযোগ করেছেন।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে মো. মতিউর রহমান দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানান তারা।

এ সময় তারা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন