শেরপুরে জামায়াতের আমীর শহীদ রেজাউলের কবরের পাশে গিয়ে কাঁদলেন! 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা রেজাউল করিম এর কবরের পাশে দোয়া করতে গিয়ে অঝোরে কাঁদলেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। 

এ সময় তিনি শহীদ রেজাউল করিমের পুত্র সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করা অবস্থায় আমীরের কান্না দেখে আশপাশের অন্যান্য নেতাকর্মী ও পরিবারের সদস্যরাও কেঁদে উঠলেন। তিনি আজ রোববার সকাল সাড়ে দশটায় শেরপুরে হেলিকপ্টারযোগে এসে প্রথমেই শ্রীবরদী উপজেলার গোপালখিলা শহীদ রেজাউল করিম এর গ্রামের বাড়িতে যান। সেখানে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর শোক সমবেদনা জানায়। পরে তার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করেন। এ সময় কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতাকর্মী এবং শহীদ রেজাউলের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। 

আরো খবর

আপনার মতামত দিন