শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের গোয়ালপট্টিস্থ গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আয়োজনে শহরের হিন্দু ধর্মাবলম্বীরা নানা রঙের ফেস্টুন-ব্যানার নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভুঁঞা, জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত দে, বিএনপি নেতা আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।

আরো খবর

আপনার মতামত দিন