শেরপুর কন্ঠ ডেস্ক : রোববার (৮ ফেব্রুয়ারি) দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়াকালে সেনা ক্যাম্প থেকে শুরু হয়ে শেরপুর শহরের অষ্টমী তলা থেকে খোয়ার পাড় শাপলা চত্বর কলেজমোড় কানাশা খোলা হয়ে থানামোড় থেকে আবার সেনা ক্যাম্পে গিয়ে শেষ হয়।

বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর টহল ও মহড়া লক্ষ্য করা যায়। এ সময় সম্ভাব্য ভোটকেন্দ্র, প্রধান সড়ক, হাটবাজার ও জনসমাগমস্থল পরিদর্শন করা হয়।
এসময় শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মিলন মেহেদী বলেন, আমরা ইতিমধ্যে জেলার সকল ভোটকেন্দ্র পরিবেশন করেছি এবং প্রতিদিন ভোটকেন্দ্রসহ আশপাশের বিভিন্ন এলাকা মনিটরিং করছি। যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার কোন অবনতি না ঘটে।
এসময় শেরপুর জেলা সেনা ক্যাম্প কমান্ডার মেজর মিলন মেহেদী এর নেতৃত্বে মহড়ায় অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবা হক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জামালপুর র্যাব-১৪ এস আই মাসুদ আলম ভূঁইয়া সহ, সেনা সদস্য, পুলিশ সদস্য, বিজিবি সদস্য, র্যাব সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
