শেরপুরে জুলাই পুনর্জাগরণ এর উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

৪ জুলাই সোমবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার হলরুমে ‘আমার জুলাই’ এর প্রতিপাদ্য বিষয় নিয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ সময় বিচারক ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম, গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজুম মনির ও জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান। 

এসময় অন্যানের মধ্যে জুনিয়র লাইব্রেরিয়ান, আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুল এর প্রধান শিক্ষক ইসরাত পুতুল, সাংবাদিক কাজী মাসুমসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী পৃথক তিনটি গ্রুপে অংশ নেয়। বিজয়ীদেরকে পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় পুরস্কৃত করা হবে।

আরো খবর

আপনার মতামত দিন