শেরপুরে হুইল চেয়ার পেয়ে ডিসিকে মা ডাকলেন প্রতিবন্ধী সাহা বানু

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : প্রতি বুধবার শেরপুর জেলা প্রশাসনের কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। ওই গণশুনানির থেকে বেছে বেছে দুঃস্থ অসহায় ১৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে এই হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অসুস্থ হতদরিদ্র বৃদ্ধ-বৃদ্ধা এবং প্রতিবন্ধীদের কাছে গিয়ে জেলা প্রশাসক এসব হুইল চেয়ার বিতরণকালে সদর উপজেলার ভাতশালা গ্রামের সাহা বানু নামে ৭০ উর্ধ্ব এক প্রতিবন্ধী বৃদ্ধা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এসময় তিনি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে মা বলে সম্বোধন করেন এবং বলেন, “এইটা আমার মা, এই মায়ের জন্য আমি আজ ম্যালাদিন (দীর্ঘদিন) বিছনায় পইরা থাহার পর একটু কমর ডা সোজা কইরা বহার ব্যবস্থা হইল।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, এই হুইল চেয়ার গুলোর মধ্যে ১০ টি  প্রদান করেছেন শেরপুরের বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া। এছাড়া তিনটি চেয়ার জেলা প্রশাসন ও একটি জেলা সমাজসেবা তহবিল থেকে ব্যবস্থা করা হয়েছে।

এদিকে হুইল চেয়ার পেয়ে খুশি হয়েছেন প্রতিবন্ধী ও বয়স্ক নারী-পুরুষ এবং প্রতিবন্ধীরা।

এই হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহাম্মেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সমাজসেবক রাজিয়া সামার ডালিয়া, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আউয়াল চৌধুরি, আবু রায়হান রুপন, জামাত নেতা আব্দুল বাতেন প্রমুখ।

আরো খবর

আপনার মতামত দিন