শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে হরিজন পল্লীতে হতদরিদ্র হরিজনদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
২২ অক্টোবর বুধবার রাতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নিজস্ব অর্থায়নে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করেন।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ, প্রিয়াঙ্কার বাবা এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য রেজাউল করিম রুমি, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জাফর আলী সহ বিএনপি নেতাদের মধ্যে শফিকুল ইসলাম গোল্ডেন সহ বিএনপি এবং অন্যান্য অঙ্গ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিয়াঙ্কা এ সময় হরিজন পল্লীর হেলা ও বাষ্ফোর সম্প্রদায়ের মানুষের মাঝে পাঁচশত শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। একই সাথে হরিজন পল্লীর সকল সদস্যের মাঝে উন্নত খাবার পরিবেশন করেন।
