শেরপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বিগত ‌১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে শেরপুরের পৃথক দুইটি বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগ।

১৬ জুলাই বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন এবং সকালে লছমনপুর ইউনিয়নে পৃথক দুটি এই মিছিল বের করে সংশ্লিষ্ট নেতাদের ফেসবুক পেজে পোস্ট করেন। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে একটি এবং ভাতশালা ইউনিয়ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এই মিছিল বের করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন গোপনে এসব কাজ করে। তারা মিছিল করে একদিন এবং প্রচার করে অন্যদিন। এর আগে একটি মিছিলের বিষয়ে মামলা হয়েছে তবে আজকের বিষয়টা আমার জানা নেই খোঁজখবর নিচ্ছি।

আরো খবর

আপনার মতামত দিন