শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের আর্থিক সহায়তা প্রদান

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “ডপস্” এর সদস্য এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের গৌরীপুরস্থ “ডপস্” ক্যাডেট ম্যাসে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সভাপতি ও কবি রফিক মজিদ এবং ডপস-এর সাধারণ সম্পাদিকা রাবেয়া সুলতানা।

ডপস্ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ শাহিন মিয়া বিএসপি এর সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে না পড়ে সে লক্ষ্যেই ডপস দীর্ঘদিন ধরে শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের ফরম পূরণে এই আর্থিক সহায়তা তাদের স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

‘ডপস্’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি ডপস-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো খবর

আপনার মতামত দিন