শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে গৃর্দ্দানারায়নপুর ও কলেজ মোড়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এসব বুথের উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ মহা ব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন।
পূবালী ব্যাংক শেরপুর টাউন শাখার উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহা ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুটি উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবারুন স্কুলের অধ্যক্ষ আনোয়ার হাবিব কমল, শিক্ষক খুরশিদ আলম রিনু, নবারুন শিক্ষা পরিবারের পরিচালক তরুন চক্রবর্তী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি, শেরপুর জেলা শাখার সভাপতি মো. রমজান আলী, সহ সভাপতি রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা অর্পা কর। এদিকে গৃর্দ্দানারায়নপুর এলাকায় আজ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সহজ ক্যাশলেস ক্যাম্পেইন পরিচালিত হবে বলে ব্যাংক সূত্র জানায়।
