শেরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সন্ত্রাসী মোঃ বাবুল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। 

আজ ১২ই আগস্ট মঙ্গলবার সকালে সদর উপজেলার মুন্সির চর পশ্চিম পাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে গাঁজাসহ প্রাণঘাতী বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।

র‍্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বিরুদ্ধে জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মামলার রায়ে ২০১৯ সালে আদালত থেকে যাবজ্জীবন দণ্ডিত হয়। এরপর থেকে সে পলাতক অবস্থায় শেরপুর এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নানা সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।

বাবুল মিয়া (৪২) শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের মুন্সির চর গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাবুল মিয়া দুর্ধর্ষ সন্ত্রাসী যার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন আছে। এছাড়াও এলাকার জনসাধারণ তার ভয়ে আতঙ্কগ্রস্ত থাকত এবং সে এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকাবাসীকে অত্যাচারে অতিষ্ঠ রাখত। সে অত্র এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করত এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। শেরপুরের পুলিশ ও মাদক দ্রব্য বিভাগ দীর্ঘদিন থেকে তাকে ধরার জন্য মরিয়া ছিল।

আরো খবর

আপনার মতামত দিন