শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-১ (সদর) এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে শেরপুর-১ এ বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলার জেবরিন প্রিয়াঙ্কা ভোট দিবেন চরপক্ষিমারি ইউনিয়নের এবং একই ইউনিয়নের সাতপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিবেন বিএনপির বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ। অপরদিকে একই আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ভোট দিবেন বাজিতখিলা ইউনিয়নে কুমরী কালিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।
এছাড়া শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ফাহিম চৌধুরী ভোট দিবেন নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের চর ভাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এছাড়া এই আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকূড়া ইউনিয়নের বাগিচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিবেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতের প্রার্থী মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।
