শেরপুরে বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে (BDERM) বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর  আয়োজনে শেরপুর শহরের ট্রাকস্ট্যান্ড বউ বাজার এলাকায়  “আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করতে হবে” প্রতিপাদ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন (BDERM) শেরপুর জেলা শাখার সভাপতি সুভাষ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিদ্বান বিশ্বাস ও সদর উপজেলা কমিটির সভাপতি মিলন রাম রবিদাস। 

এসময় দলিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের ৮ দফা দাবী পেশ করেন হরিজন প্রতিনিধি জ্যোতি বিশ্বাস হরিজন ও পায়েল হরিজন। 

বক্তরা এ সময় দাবী করেন, এখন সময় হয়েছে জাত-পাত পেশাভিত্তিক বৈষম্য দূরীকরনে  উত্থাপিত বৈষম্যবিরোধী আইন বাস্তবায়নের।

আরো খবর

আপনার মতামত দিন