শেরপুর কন্ঠ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে শেরপুর–১ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসভার মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। জনসভার আয়োজন করেন শেরপুর–১ আসনের সাধারণ জনগণ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ পিরিচ মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইলিয়াস উদ্দীন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, শেরপুর সদর। এসময় তিনি মোঃ শফিকুল ইসলাম মাসুদ এর পক্ষে সমর্থন ও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এতে আরও বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মাসুদ।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আতর আলী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ধলা ইউনিয়ন; মোখলেসুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বলাইয়ের চর ইউনিয়ন,
মোঃ তাজুল ইসলাম হেলাল, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গাজীর খামার ইউনিয়ন এবং আব্দুর রউফ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, চরপক্ষীমারি ইউনিয়ন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
