শেরপু‌রে উদ্বোধনী দিনে আট হাজার বৃক্ষরোপণ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে জেলা সার্কিট হাউস প্রাঙ্গনে এবং শহরের খোয়ারপাড় মোড় হতে শেরি ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার দু’পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। 

এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ হযরত আলী, এডভোকেট সিরাজুল ইসলাম সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই সাথে শেরপুরের অন্যান্য উপজেলাতেও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ।

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে মধ্যে শেরপুর সদরে ২ হাজার ৬ শতসহ শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী এবং নকলা উপজেলা মিলিয়ে মোট ৮ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

আরো খবর

আপনার মতামত দিন