শেরপুরের মৃৎশিল্পী কারিগরদের সম্মাননা প্রদান

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী মৃৎশিল্প সংরক্ষণ, মৃৎশিল্পীদের অবদানের স্বীকৃতি প্রদান এবং নতুন প্রজন্মের কাছে এ শিল্পের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অব ঝিনাইগাতী। 

সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে উপজেলার ১৪টি মৃৎশিল্পী কারিগর পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

৬ জুন শনিবার সকালে উপজেলার আপন শিক্ষা পরিবার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর ইউনাইটেড কলেজের প্রভাষক ও পরিচালক আমিনুল ইসলাম শামিম-এর সভাপতিত্বে এবং হাসান মাহমুদ (রনি)-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শফিউদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম। 

সময় অন্যানের মধ্যে নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, হেলাল উদ্দিন, হাফেজ মাওলানা ফয়জুল হাসান, আপন শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রহমত আলী সহ শেরপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মৃৎশিল্প বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এক সময় গ্রামবাংলার প্রায় প্রতিটি ঘরে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, কলস, হাঁড়ি-পাতিল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ব্যবহৃত হতো। আধুনিক প্রযুক্তি ও বিকল্প উপকরণের ব্যবহারের কারণে বর্তমানে এ শিল্পের চাহিদা কমে গেছে। ফলে মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলো নানা সংকটের মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন বলে মত প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া মৃৎশিল্পী পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন স্বীকৃতি তাদের কাজের প্রতি নতুন উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে এ পেশার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

আরো খবর

আপনার মতামত দিন