শেরপুরে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উপলক্ষে ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে শহরের শহীদ দারোগ আলী পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ দিবস এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এছাড়া অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরো খবর

আপনার মতামত দিন