শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুই যুবককে মোট ৭ দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল অভিযুক্তদের এই শাস্তি দেন। ৪৫দিনের কারাদন্ড দেওয়া হয় উপজেলার চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (৪৫)কে,হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) ২৫দিন কারাদন্ড দিয়েছে । অভিযানে বালু তোলার কাজে ব্যবহ্নত একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও ছয়টি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন নদী, খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় দুই চালককে আটক করা হয় বলে জানিয়েছেন ইউএনও আশরাফুল আলম।
নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করায় দুই যুবকের ৭০দিন কারাদন্ড।
১২
