শেরপুর-৩ আসনে তারেক রহমানের অনুরোধে প্রার্থী থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী বাদশা 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশা তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

২৭ জানুয়ারি মঙ্গলবার ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় শেরপুর-৩ আসনের বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম বাদশা এবং বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেলকে ডেকে নেওয়া হয়। এ সময় তারেক রহমানের বহনকারী গাড়িতে বাদশা এবং রুবেলকে সামনাসামনি বসিয়ে বাদশার হাত ধরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার আহবান করলে  বাদশা তারেক রহমানের কথায় রাজি হন এবং সেখান থেকে এসে উপস্থিত মিডিয়া কর্মীদের সামনে আমিনুল ইসলাম বাদশা তার বক্তব্যে নির্বাচন থেকে সরে যাওয়া এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর সাথে কাজ করার জন্য ঘোষণা দেন। এ সময় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলও তাকে সম্মান দেখিয়ে আগামী দিনে তার পাশে থেকে নির্বাচনে কাজ করার আহ্বান জানান। সেই সাথে নির্বাচনের পরে তাকে দলের যথাযথ মূল্যায়ন করা হবে বলেও আশ্বাস দেন। 

উল্লেখ্য, আমানুল ইসলাম বাদশা ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান হওয়ায় এলাকায় তার ব্যাপক জনতা রয়েছে। কিন্তু এই আসন থেকে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

আরো খবর

আপনার মতামত দিন