শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের অন্যতম সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন “গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ” এর শেরপুর জেলা শাখার কার্যালয়ে উদ্বোধন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শহরের নয়নীবাজারস্থ এই গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কবিতা পাঠ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেরপুরের বিশিষ্ট কবি রাবিউল ইসলাম, প্রভাষক উকিল উদ্দিন, পুঁথি পাঠক কবি এম এইচ মুকুল, কবি খালিদুজ্জামান মুক্তা, কবি ও নাট্যকার মকবুল হোসেন, সাংবাদিক কাজী মাসুম, মেহেদী হাসান শামীম, জেসমিন দীপ্তি, শাহী মাহমুদ প্রমুখ।
এ সময় আগামী রমজান উপলক্ষে গাঙচিলের ইফতার মাহফিল এবং রমজান পরবর্তীতে দিনব্যাপী সাহিত্য উৎসব আয়োজনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।
