শেরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

৬ এপ্রিল সোমবার দুপুরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভায় আসন্ন বাংলা নববর্ষকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে বরণ করার লক্ষ্যে রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজ্‌ আরিফা সিদ্দিকা পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মিজ্‌ নাসরিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন