শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে কীটস্ বক্স বিতরন অনুষ্ঠিত

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ইনষ্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডির) সহায়তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠি বেকার তরুণ-তরুণীদের কর্ম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে কীটস্ বক্স বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আপনি শুক্রবার শহরের নিউ মার্কেটস্থ সাংবাদিক বিপ্লবী রবী নিয়োগী সভাকক্ষে এসএম আবু হান্নান এর সভাপতিত্বে ইনবক্স ভিতরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যেগ এর আহবায়ক আবুল কালাম আজাদ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন অবসর প্রাপ্ত এনজিও কর্মী মাহবুবুর রহমান, সমাজ সেবক তাহমিনা জলি, প্রশিক্ষক এসএম আলমগীর কবির, সাংবাদিক জেসমিন জাহান দিপ্তী প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ১১ বছর যাবত ইনষ্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডির) সহায়তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠি বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মমুখী করে বেকারত্ব দূরীকরণ করার কাজ করে যাচ্ছে। 

আইইডি সূত্র জানায়, ৮২ জন আদিবাসী প্রশিক্ষণ নিয়া বিভিন্ন কর্ম করে স্বাবলম্বী হচ্ছে। এই ৮২ জনের স্বাবলম্বী দেখে বেকার তরুণ-তরুণীরা উদবুদ্ধ হয়ে আরো ৩০ জন বেকার তরুণ-তরুণী স্বউদ্যেগে প্রশিক্ষণ গ্রহণ করছে। 

আলোচনা শেষে অতিথিবৃন্দ ইলেকট্রিশিয়ানে শ্রীমতি সীমা রানী বর্মন, বিউটি শিয়ানে রাঁধা রানী বর্মন, রাজমিস্ত্রীতে রাজন চন্দ্র বিশ্বাস, কম্পিউটার হার্ডওয়ার মেকানিকে কনজু রানী বর্মন, ড্রাইভিং-এ স্বাধীন চন্দ্র বর্মন প্রশিক্ষণার্থীদে হাতে কীটস্ বক্স তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন আইইডির এর শেরপুর এর কর্ণধার সুমন্ত বর্মন।

আরো খবর

আপনার মতামত দিন