৬
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে শ্রীবরদী উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দৃলাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রাণী পন্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলশানা খাতুন সহ রাজনৈতিকনেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, চাল কল মালিক ও কৃষকরা।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ৩ শত ৬৮ মেট্রিক টন চাল ও ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
