শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলা সদর হাসপাতালে দালালদের বিরুদ্ধে এক মোবাইল কোর্টে শহরের দুর্গানারায়নপুর মহল্লার খালেকুজ্জামান শাকিব নামে এক দালাল এর পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
১৭ আগস্ট সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সরকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর নেতৃত্বে এক মোবাইল কোর্টে এই সাজা দেওয়া হয়েছে।
জানা গেছে, শেরপুর জেলা হাসপাতালে দীর্ঘদিন যাবত দালালদের দৌড়াত্বে দিশেহারা হয়ে পড়েছিল জেলা ও জেলার বাইরে থেকে আগত বিভিন্ন রোগী ও রোগীর আত্মীয়-স্বজনরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে ওই দালালকে আটক করা হয়।
পরে আটক দালালকে পেনাল কোড আইনের ১৮৮ ধারায় ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত আসামীকে সদর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
