শেরপুরে অসচ্ছল ব্যক্তিদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

by শেরপুর কণ্ঠ ডেস্ক
0 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : জেলা পরিষদ তহবিল থেকে অসচ্ছল ২১জন উপকারভোগীর মাঝে বিভিন্ন অংকের মোট এক লক্ষ ৬৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

২৩ মে শনিবার সকালে জেলা পরিষদ হল রুমে প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ অসচ্ছল নারী-পুরুষের হাতে নগদ অর্থ প্রদান করেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ বলেন, শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান। সময় জেলা পরিষদেরঅন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

আরো খবর

আপনার মতামত দিন