শেরপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

২৬ মে মঙ্গলবার বিকেলে শহরের দুর্গানারায়ণপুর মহল্লায় জেলা যুবদলের আয়োজনে স্থানীয় শতাধিক দুস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

জেলা যুবদলের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, নুডুলস ও দুধ এবং নগদ টাকা।

এসময় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রূপন।

এসময়ের বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ।

খাদ্য বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে যুবনেতা মিঠুন, সাগর, সজিব, শুভ্র, লিখন, ও ছাত্র নেতা মাহিন, রিদয়, সোহান, আহসান, রুবেল, রাজু, সিয়াম, তানভীর, সৌরভ, নিবিড়, রুশাফি, তানজীম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন