শেরপুর কন্ঠ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার ২৮ মে ঈদের দিন দুপুরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের ‘জেলা কারাগার’ পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দীদের মাঝে ঈদ উপলক্ষে আয়োজিত বড়খানা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্দীদের হাতে খাবার তুলে দেন। সেই সাথে তিনি বন্দীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
কারাগার পরিদর্শনের সময় জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানসহ জেলা প্রশাসন ও কারাগারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক জেলা শহরের ঐতিহ্যবাহী তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কোরবানিকৃত পশুর চামড়া সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে সেখানে লবণ প্রয়োগ কার্যক্রম তদারকি করেন এবং নিজ হাতে চামড়ায় লবণ প্রয়োগের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
