6
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বিভিন্ন নদ নদী দূষণ দখল ও নব্যতার সংকট সরঞ্জামে পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মকসুমুল হাকিম চৌধুরী।
৮ আগস্ট শনিবার জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং পাহাড়ি ভোগাই ও কংশ নদীর দখল, দূষন ও নাব্যতা সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সাথে কমিশনের সচিব (যুগ্মসচিব) মোঃ মনিরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
