শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : ‘বৈচিত্র্যে ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডাব্লুউএ) আয়োজনে এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক সংগঠন ও কালচারাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়।

পরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাদব হাজংয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি মহেশ্বর কোচ, সংসদ সদস্যের প্রতিনিধি মাহমুদুল হাসান রুবেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি বরেন্দ্র কোচ ও স্বপন চন্দ্র বর্মন।

বক্তারা সরকারের কাছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণসহ তাদের অধিকার নিশ্চিত করার দাবি জানান।

আরো খবর

আপনার মতামত দিন