শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

0 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আল আমিনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

২৫ আগস্ট মঙ্গলবার সকালে শহরের চকপাঠক মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলা সহ বিভিন্ন সময় গোপনে ছাত্রলীগের মিছিলে লোক জমায়েত করার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত মেহেদী হাসান আল-আমিন এর বাড়ি শহরের চকপাঠক মহল্লায়। তার বাবার নাম মিস্টার আলী।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করে বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন