শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরষ্কার বিতরণ।

2 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : ‘ক্লাশ রুম টু দ্যা ওয়ার্ল্ড’ এমন শ্লোগানে জাতীয় ইংরেজী বানান প্রতিযোগিতা উপলক্ষে ইংলিশ স্পেলিং স্টার টিভি রিয়েলিটি শো’র কেন্দ্রবিত্তিক বাছাই পরীক্ষার সেরাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে শেরপুরে। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের সজবরখিলা এলাকার শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম প্রধান অতিথি হিসেবে ৫৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন শাহীন শিক্ষা পরিবারের জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর। অনুষ্ঠানে শাহীন ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম হিমেল সহ শাহীন শিক্ষা পরিবারের বিভিন্ন স্কুলের শিক্ষক ও পচিালকবৃন্দ, জেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


গত ২১ আগস্ট শাহীন শিক্ষা পরিবারের পৃষ্ঠপোষকতায় ইংলিশ স্পেলিং স্টার টিভি রিয়েলিটি শো’র প্রতিযোগিতায় শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিবন্ধনকৃত জেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ৪র্থ ও ৫ম শ্রেনী পড়–য়া ৭৯২ জন শিক্ষার্থী বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্য হতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬ জন বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়াও শেরপুর কেন্দ্রের সর্বোচ্চ নম্বরধারী ৫৭ জনকে এদিন আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।  
প্রধান অতিথি শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম তার বক্তব্যে বলেন, ইংরেজী আন্তর্জাতিক একটি ভাষা। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য ছোটবেলা থেকেই ইংরেজীর চর্চা করতে হবে। এজন্য শাহীন শিক্ষা পরিবার শিক্ষার্থীদের ইংরেজী শব্দভান্ডার বাড়ানো, শুদ্ধ বানান, উচ্চারণ চর্চা ও দক্ষতা বাড়াতে দেশব্যাপী ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও দৈনিক যুগান্তর। ইতোমধ্যে দেশব্যাপী বাছাই প্রতিযোগিতা শেষ হয়েছে। বাছাই থেকে ১০০ জন প্রতিযোগি চুড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়েছে। যাদেরকে নিয়ে শ্রীঘ্রই চ্যানেল আই’র পর্দার ১৩ পর্বের ইংলিশ স্পেলিং স্টার টিভি রিয়েলিটি শো’ শুরু হবে। তিনি বলেন, আগামী থেকে আমরা তিনটি ধাপে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার আয়োজন করবো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য হবে জুনিয়র স্পেলিং স্টার, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে হবে স্পেলিং স্টার এবং ৬ষ্ঠ, ৭ম ও অস্টম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে হবে সিনিয়র স্পেলিং স্টার। এছাড়া প্রি-প্রাইমারী, প্লে এবং নার্সারী শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে যাদের জন্ম ২০২২ সালের পওে তাদেরকে নিয়ে আগামী বছর আমরা দেশব্যাপী ‘খেলার মধ্য দিয়ে শিখি’ এমন শ্লোগানে শিশুদের জন্য আরেকটি রিয়েলিটি শো’র আয়াজন করা হবে।  
সভাপতির বক্তব্যে শাহীন শিক্ষা পরিবারের জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর জানান, শিক্ষার্থীদের ইংরেজী ভাষা দক্ষতা, শব্দ ভান্ডার ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে দেশব্যাপী এ স্পেলিং স্টার ২০২৬ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সারাদেশের ৪০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত কেন্দ্রভিত্তিক বাছাই পরীক্ষায় ২৬ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তিনি জানান, এ প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জনকারী পাবেন ৩ লাখ টাকা, দ্বিতীয় স্থান ২ লাখ টাকা, তৃতীয় স্থান এক লাখ টাকা এবং ৪র্থ ও ৫ম ৫০ হাজার টাকা করে পুরষ্কার দেওয়া হবে। তাছাড়া ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী সবাইকে একটি করে ল্যাপটপ এবং ৩০ থেকে ৫০ জনকে আকর্ষণীয় ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

আরো খবর

আপনার মতামত দিন