শেরপুরে সন্ত্রাস দমনে যুবদলের প্রস্তুতি সভা

0 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায়  জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন।

জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায়জেলা ও উপজেলা  যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আরো খবর

আপনার মতামত দিন