শেরপুরে কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচি

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে শেরপুরে বৃক্ষের উপর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

চলতি মৌসুমের দেশব্যাপী কেন্দ্রীয় কৃষক দল একযোগে ৮ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

এদিকে শেরপুর জেলা কৃষক দলের আয়োজনের এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন,‌ জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ সহ কৃষক দলের সকল ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ।

সভাপতিত্ব করেন শেরপুর জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন এবং সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু।

আরো খবর

আপনার মতামত দিন