শেরপুর কন্ঠ ডেস্ক : এপেক্স ক্লাব অব শেরপুরের উদ্যোগে ৩য় পালাবদল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শনিবার দুপুরে শহরের রঘুনাথ বাজার এলাকায় অবস্থিত ইনভাইট চায়নিজ এন্ড থাই রেস্টুরেন্ট মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান ডা. মো. সালাহ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপেক্সিয়ান সাখাওয়াত হোসেন, এপেক্সিয়ান এম. এইচ. পাশা, এপেক্স ক্লাব অব শেরপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান ডা. এ. এ. এম. আবু তাহের।
এপেক্স ক্লাব অব শেরপুরের বিদায়ী সভাপতি এপেক্সিয়ান মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে পালাবদল অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এপেক্স ক্লাব অব শেরপুরের নব নির্বাচিত সভাপতি এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, সেক্রেটারী ডিএনই এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এপেক্স ক্লাব অব শেরপুরের নেতৃবৃন্দ।
পরে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য শেরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি, পরিবেশবিদ, সংগঠক ও আলোকচিত্রী মো. মুগনিউর রহমান মনি’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি এপেক্সিয়ান ডা. মো. সালাহ উদ্দিন বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য বেশি বেশি মানবিক গুণের অধিকারী ব্যক্তিদের এ সংগঠনে যুক্ত করতে হবে। আমাদের সবাইকে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বর্ষার এ মৌসুমে বেশি করে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করতে হবে।
