শেরপুরে পৌরসভার ময়লার ভাগাড় রূপ নিলো বৃক্ষ উদ্যান ‘আকাশলীনা’য়

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর পৌরসভার দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লার ভাগাড় অবশেষে রূপ নিল শত শত বৃক্ষের ‘আকাশনীলায়’। 

শেরপুর পৌরসভার দুই একর জমির উপর রোপন করা হয়েছে ফলদ, বনজ ও ওষুধি প্রায় ৬ শত গাছের চারা।

১৮ জুলাই শনিবার শেরপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরস্থ শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশে আমনকুড়া বিল এলাকায় ইতিপূর্বের ময়লার ভাগাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। 

এসময় পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, শেরপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রীর ২৫ কটি  বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায়, প্রাথমিক পর্যায়ে শেরপুর পৌর শহরস্থ আমনকুড়া বিল এলাকায় যে দুই একর জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ময়লা আবর্জনায় ভরা ছিল সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে শহরের মাঝখানে এক টুকরো বন এর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই স্থানটিতে নাম দেয়া হয়েছে ‘আকাশ নীলা’। এক সময় এখানে মানুষ ও বিভিন্ন পাখপাখালির আশ্রয় ও আবাসস্থল তৈরি হবে। এতে করে প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে। 

এটি আগামী পাঁচ বছরের মধ্যে ‘পৌর উদ্যান’ হিসেবে সাধারণ মানুষের চিত্র বিনোদনের একটি স্থান গড়ে উঠবে বলে মনে করছেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

আরো খবর

আপনার মতামত দিন