শেরপুরের গারো পাহাড়ের সবুজ উপত্যকায় উদ্বোধন হতে যাচ্ছে টি হাউস ‘ভ্যালি ওয়েসিস’

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের সবুজ উপত্যকায় আগামী ১৪ জুন পহেলা আষাঢ় উদ্বোধন হতে যাচ্ছে অর্গানিক বাহারি চা-কফি এবং হালকা স্নেকস এর ‘দি ভ্যালি ওয়েসিস’।

জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক এর উত্তর পার্শ্বে সীমান্ত সড়কের ১০ নং মোড়ের কাটাবাড়ি নামক প্রাণ-প্রকৃতি ও পরিবেশের মনোরম স্থানে অবস্থিত এই ‘ভ্যালি ওয়েসিস’ এর প্রতিষ্ঠাতা মিলু বর্মন জানায়, এখানে কফি, অর্গানিক বাহারি চা, পানীয় (কোল্ড ড্রিঙ্কস) এবং হালকা স্নেকস এর ব্যবস্থা থাকবে। 

তিনি আরো জানায়, সীমান্ত সড়কের পাশের এই স্থানে (দি ভ্যালি ওয়েসিস) বর্ষায় উপভোগ করার মত মনোরম পরিবেশে বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে আড্ডা দিলে মনকে প্রশান্ত করে তুলবে। ‘ভ্যালি ওয়েসিস’ এর খোলা জানালার ফাঁকে হাতছানি দিয়ে ডাকবে পাহাড় এবং পাহাড়ের গা ঘেষা সবুজ উপত্যকার বাহারি ফুল-ফল, ঔষধি ও বনজ গাছের দোল খাওয়া প্রাণ জুড়িয়ে যাওয়া হাওয়া দেহকে সজীব করবে। একই সাথে নানা প্রজাতির পাখপাখালীর কলরবে মনকেও প্রফুল্ল করবে। 

ভ্যালি ওয়েসিস এ শুধু চা-কফির মুগ্ধতা নয় মুগ্ধতা ছড়াবে ঘর এবং বারান্দায় থরে থরে ঝোলানো ও সাজানো নানা প্রজাতির অর্কিট এবং বাহারি ফুল গাছ। ঘরের ভেতর প্রকৃতির নানা প্রজাতি গাছের শেকড় ও বাকল দ্বারা তৈরি হেরিটেজ শো-পিস দেখে ক্ষণিকের জন্য হারিয়ে যাবেন কোন এক মিউজিয়ামে।

প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ভ্যালি ওয়েসিস খোলা থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন