শেরপুরে সার ডিলার গোডাউন ও বিক্রয় কার্যক্রম মনিটরিং করেছে জেলা প্রশাসক

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নকলা উপজেলায় সার ডিলারদের গোডাউন ও সার বিক্রয় কার্যক্রম মনিটরিং করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

রোববার (১৪ সেপ্টেম্বর) নকলা উপজেলা পরিষদের হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্যবেক্ষণ শেষে তিনি উপজেলার বিভিন্ন সার ডিলারের গোডাউন এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন। 

মনিটরিংকালে সার ডিলারদের সরকারি নির্দেশনা অনুযায়ী সার সংরক্ষণ ও ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন সাঈদী, আবু রায়হান রুপম ও সাঈফুল ইসলাম, নকলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এ মনিটরিং কার্যক্রমের মাধ্যমে নকলা উপজেলার সার বিতরণ ও বিক্রয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং কৃষকদের জন্য সার প্রাপ্তি নিশ্চিত করার বিষয়টি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরো খবর

আপনার মতামত দিন