শেরপুর কন্ঠ ডেস্ক : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছে শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
বুধবার (১৭ জুন) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা ওই সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে মে-২০২৬ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ।
সভায় ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কাছ থেকে স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
