৪
শেরপুর কন্ঠ ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিন ঈদুল ফিতর উদযাপন করছেন শেরপুরের সাত গ্রামের মানুষ।
স্থানীয়রা জানায়, পৃথিবীর যে কোন প্রান্তে চাঁদ দেখা গেলে, তার ওপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করেন তারা। সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করবেন তারা।
আগাম ঈদুল ফিতর পালিত গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর; নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনীপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল ও বামনেরচর।
