শেরপুর কন্ঠ ডেস্ক : বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি শেরপুর ইউনিট এর আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।
২২ মে শুক্রবার সন্ধ্যায় শহরের পাতাবাহার খেলাঘর আসর কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিলো সংগীত ও নৃত্য পরিবেশনা।
আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতাবাহার খেলাঘরের সভাপতি প্রদীপ সাহা (কার্তিক) এবং বিশেষ চরিত্র ছিলেন সাধারণ সম্পাদক দীপক সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভ্রাম্যমান লাইব্রেরী শেরপুর ইউনিট এর লাইব্রেরি ইনচার্জ মো: তাজুল ইসলাম।
আলোচনা সবার শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্ধারিত বই প্রদান করা হয়।
এ সময় খেলা ঘরের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান লাইব্রেরীর লাইব্রেরী ইনচার্জ মোঃ তাজুল ইসলাম জানায়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উল্লেখযোগ্য স্থানে ভ্রাম্যমান লাইব্রেরীর গাড়ি নির্ধারিত সময় অবস্থান করে। এ সময় ভ্রাম্যমাণ লাইব্রেরিতে সদস্য হয়ে বই পড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
