শেরপুরে পাহাড়ি ঢলে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : অবিরাম টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত  শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রানী শিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের পানিবন্দি ৭০ টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে আকস্মিক বন্যায় প্লাবিত চক্রপুর গ্রাম পরিদর্শনে আসেন শ্রীবরদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি হাসিব উল  হাসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন। 

পরিদর্শন কালে পানিবন্দী পরিবারগুলোকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পরে ৭০ টি পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, রানীশিমুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা শাকিল তালুকদার সহ স্থানীয়  জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আরো খবর

আপনার মতামত দিন