শেরপুর সীমান্তে চারজনকে বিএসএফের পুশ ইন এর ব্যর্থ চেষ্টা

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সীমান্তের গোমরা গ্রাম দিয়ে ভারতীয় চারজনকে বাংলাদেশে পুশ ইন ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ৯ জুলাই বৃহস্পতিবার রাত বারোটার দিকে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে জেলার ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সীমান্তের গোমরা গ্রামে বন্য হাতির আগমনের খবর পেয়ে গ্রামবাসী সজাগ হয়ে সীমান্তে অবস্থান নেয়। এ সময় ভারতীয় বিএসএফ দুইজন নারী, একজন শিশু ও একজন পুরুষসহ চারজনকে বাংলাদেশের পুশ ইন এর চেষ্টা করে। এ সময় টহলরত হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশীদের সহায়তায় তাদেরকে জিরো লাইনের ওপার থেকেই ফিরিয়ে দেয়। তবে পুশ ইন এর চেষ্টার চারজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় অপর একটি সূত্র জানায়, ভারতের ওপারে সীমান্ত এলাকায় বিএসএফ শতাধিক নারী পুরুষকে এনে জড়ো করেছে। সেজন্য সীমান্তবাসি সতর্ক রয়েছে।

এই বিষয়ে স্থানীয় বিজিবি কোন আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তবে ময়মনসিংহ ৩৯ বিজিবির একটি দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরো খবর

আপনার মতামত দিন