শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইএসডিও (Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action (PROTISTHAA) উপজেলা পর্যায়ের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে সভায় সভাপতিত্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। কেয়ার বাংলাদেশ ও ইকো সোসালডেভলপমেন্ট অর্গানাজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত RIMES এর কারিগরি সহায়তায় এবং ইউরিপিয় ইউনিয়ন মানবিক সহায়তায় (DG ECHO) অর্থয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ হচ্ছে জাতীয় পর্যায়ে বহু মাত্রিক দূর্যোগ ভিত্তিক আগাম ব্যাবস্থাপনা এবং দূর্যোগ মোকাবেলা মাধ্যমে মানবিক চাহিদা প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রজেক্ট অফিসার শহিদুল্লাহ,মনিটরিং অফিসার বেলাল হোসেন, এডমিন অফিসার রাশেদুল ইসলাম প্রমুখ।
নালিতাবাড়ীতে ইএসডিও প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত
7
