শেরপুর কন্ঠ ডেস্ক : “অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান,” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৩ মে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের কর হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা হোসনেয়ার প্রমুখ।
এ সময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ১৭ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
