শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী জুলেখা বেগমকে দায়িত্ব অবহেলার কারণে দুই দিনের মধ্যে কৈফিয়ত তলব করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, সম্প্রতি জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গান্ধীগাঁও কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্য সহকারী জুলেখা বেগম যথাসময়ে অফিসে না যাওয়ার কারণে অসংখ্য সেবা গ্রহীতা ফিরে যায়। বিষয়টি স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান মনির ফেইসবুক লাইভে এসে বিষয়টি অবগত করেন সংশ্লিষ্ট দপ্তরের উদ্দেশ্যে। এতে ওই স্বাস্থ্য সহকারী জুলেখা বেগম এর ভাগিনা কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাংবাদিককে হুমকি প্রদান করা হয়। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীনকে জানানো হলে ১৪ মে বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য সহকারী জুলেখা বেগমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি তার কর্তব্য অবহেলার কথা এবং ওই সাংবাদিককে হুমকি দেয়ার কথাও অস্বীকার করেন।
