শেরপুর কন্ঠ ডেস্ক : ২০২৫-২০২৬ অর্থবছরে পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা, লেবুর চারা এবং গ্রীষ্মকালীন শাক সবজির বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।
অনুষ্ঠানে শেরপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.সাখাওয়াত হোসেন, শেরপুর সদরের সহকারি কমিশনার (ভূমি) মো: মাহমুদুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল।
উপজেলা কৃষি অফিস জানায়, শেরপুর সদরের ২ হাজার ৪শ কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার, ৬শ ২৬ জন কৃষকের মাঝে গাছের চারা, খুটি ও জৈব সার এবং ৩০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরন করা হবে।
